ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ বছর পর শিকলবন্দী জীবন থেকে মিলল মুক্তি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ০২:০৮, ৩ মার্চ ২০২০
১২ বছর পর শিকলবন্দী জীবন থেকে মিলল মুক্তি
১ যুগ পর শিকলবন্দী থেকে মুক্তি পেল কিশোর আলামিন (ছবি: ডেইলি বাংলাদেশ)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে প্রায় ১ যুগ পর সোমবার বিকেলে শিকলবন্দী থেকে মুক্তি পেল কিশোর আলামিন। সে শাহজাদপুর পৌর এলাকার শান্তিপুর মহল্লার হোটেল শ্রমিক শহিদুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে।

বিভিন্ন পত্র-পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুর রাজ্জাকের নজরে আসে।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, এ সংবাদ আমার নজরে এলে দ্রুত  তাকে শিকলবন্দী অবস্থা থেকে মুক্ত করি। আলামিনকে আর শিকলবন্দী করে না রাখতে তার মা রেখা খাতুনকে অনুরোধ করি। 

Advertisement

তিনি আরো বলেন, শিগগিরই ভাতা কার্ড ও সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এই প্রতিবন্ধীর জন্য। এ সময় তার সঙ্গে ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস হোসেন ইংরেজ।  

বাবা হোটেল শ্রমিক শহিদুল ইসলাম জানান, পৌর মেয়র আমার ছেলের চিকিৎসা ও ভাতার কার্ড করে দেয়ার আশ্বাস দেয়ায় আমি খুবই খুশি।

প্রতিবন্ধী আলামিন হারিয়ে যাওয়ার ভয়ে প্রায় এক যুগ ধরে শিকলবন্দী অবস্থায় ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!