ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধানমন্ডি লেকে মিলল জাভেদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডি লেকে মিলল জাভেদের মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর এলাকার লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের স্ত্রী শাহানা জাবিন খান স্বামীর মরদেহ শনাক্ত করেন।

জাভেদ রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক ভবনে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের স্ত্রী পুলিশকে জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও জানান তিনি। তবে কীভাবে জাভেদ ধানমন্ডি লেকে গেলেন বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানেন না।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জাভেদ আহম্মেদের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!