ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২৪০ বছর পর দেখা মিলল বিরল শিকারির!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ৬ মে ২০২০
২৪০ বছর পর দেখা মিলল বিরল শিকারির!
ফাইল ছবি

লকডাউনে স্থবির বিশ্বে প্রায় ২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে ফের দেখা মিলল সাদা লেজ যুক্ত শিকারি ঈগলের। সম্প্রতি স্কটল্যান্ডের আকাশে ইংল্যান্ডের সবচেয়ে বড় শিকারি পাখিটির দেখা মিলেছে। ১৭৮০ সালের পর থেকে এদের খুব একটা দেখা যায়নি। 

এই ঈগলের লেজ সাদা, মাথা ফ্যাকাশে এবং ঠোঁটের রং হলুদ। এদের ডানার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ২ ইঞ্চি।

শিকারি ঈগল

বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত পুরুষ এবং মহিলা এই দুই প্রজাতিই দেখা গেছে। এরা বেঁচে থাকলে বংশ বিস্তার সম্ভব। তবে এই ঈগল একসঙ্গে চার বছর থাকলে তবেই বংশবিস্তার করতে পারবে।

 ঈগল

অপরদিকে এই ঈগল নিয়ে আতঙ্কে আছেন ফার্ম মালিকরা। এই ঈগল ভেড়া শিকার করে খেতে পছন্দ করে বলেই শঙ্কিত তারা। তবে বিশেষজ্ঞরা জানান, তাদের খাবারের যথেষ্ঠ জোগান রয়েছে তাই এই মুহূর্তে তারা ভেড়া শিকার করবে না।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!