ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১৯৮ জন স্ত্রী-সন্তান ও ২৫০ নাতি-নাতনীকে ফেলে চলে গেলেন তিনি

বিরল ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ২৬ এপ্রিল ২০২০
১৯৮ জন স্ত্রী-সন্তান ও ২৫০ নাতি-নাতনীকে ফেলে চলে গেলেন তিনি
ছবি: সংগৃহীত

কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী দ্বীপ মুংগংগোতে একটি বিরল ঘটনা ঘটেছে। সেখানে দ্বীপের বিগ ড্যাড নামে পরিচিত এ্যংগোলান নামে এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নেন তার ৪২ জন স্ত্রী, ১৫৬ জন সন্তান ও ২৫০ জন নাতি নাতনী।

শুক্রবার ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের অফিসিয়াল টুইটারে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

ভিডিওতে দেখা যায়, এ্যংগোলান নামে ওই ব্যক্তি মারা যাওয়ার পর গত রোববার তার শেষকৃত্য হয়। এ শেষকৃত্যে অংশ নেন  তার ৪২ জন স্ত্রী, ১৫৬ জন সন্তান ও ২৫০ জন নাতি নাতনীসহ দ্বীপের প্রায় হাজারো মানুষ। তাদের কান্না ও রাহাজানিতে ভারী হয়ে উঠে চারপাশের পরিবেশ। 

ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের অফিসিয়াল টুইটারে প্রকাশ হওয়া ৪৫ সেকেন্ডের ভিডিওটি তাদের পর্তুগীজ ভার্সনের কাছ থেকে পাওয়া গেছে বলে উল্লেখ করে।

ভিডিওটি দেখতে >>> এখানে <<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!