[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পেট্রোল পাম্পে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সালামতপুর এলাকায় ইস্টার্ন ফিলিং পেট্রোল পাম্পে শনিবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে । তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফজল মিয়া জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ করে ওই ফিলিং স্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে আগুণে প্রায় লাখ টাকার একটি অকটেন ডিপেনসার পুড়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!