ফেব্রি এডিক্সন নামের একটি ইউটিউভ চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করা হয়। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড হয় বলে এনডিটিভি জানায়।
ওই ভিডিওতে দেখা যায়, গায়ে শার্ট ও শর্ট প্যান্ট ও স্যান্ডেল পরে সড়কে হাঁটছে মাথা ছাড়া এক যুবক। সে হেঁটে হেঁটে সড়ক পার হচ্ছিল। তখন সড়কে থাকা অনেক গাড়ির ফাঁকে ফাঁকে পার হয় মাথাবিহীন ওই যুবক।
.png)
তবে ভয়ংকর এ দৃশ্য দেখে আশপাশের কাউকে ভয় পেতে দেখা যায়নি। সবাই নিজের মতো করে চলাচল করছেন। ভিডিওটির সত্যতা নিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি খোঁজ নেয়। তবে এখনো ভিডিওটি সম্পাদনা করা নাকি আসল তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।