ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সৃজিতকে ‘মিস’ করছেন মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ১৫ জানুয়ারি ২০২০
সৃজিতকে ‘মিস’ করছেন মিথিলা
মিথিলা এবং সৃজিত

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা গেল বছরে ৬ ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বিয়ের পরেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘুরতে যাওয়া কিংবা রোমান্টি ছবি শেয়ার করেন। 

এছাড়া রোমান্টিক ছবি নয় বরং নিজের বরকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি। যেখানে সৃজিতকে প্রশংসা করতেও কাপর্ণ্য করেননি মিথিলা। 

এবার স্বামীর প্রতি তার ভালোবাসার আরো একটি প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সৃজিতকে ‘মিস’ করছেন মিথিলা। তাই ঢাকায় আসার নিমন্ত্রণ করলেন বরকে।

মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে মিথিলা লিখেছেন, কবে আসবে ঢাকায়? তারপর একটা চুমু একটা লজ্জা পাওয়ার ইমোজি। অবশ্য মিথিলা সেই টুইটে সৃজিত এখনো এর কোনো উত্তর দেননি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!