[ দেশজুড়ে ]
এনায়েতপুরে শয়নকক্ষের ড্রাম থেকে ২০ লিটার মদ উদ্ধার
সিরাজগঞ্জের একটি বাড়ি থেকে ২০ লিটার মদ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি বসতবাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মোছা. রওশনারা বেগম (৪০) পালিয়ে যান।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম ও রওশনারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!