ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাড়াতে নতুন অধ্যাদেশ জারি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ২০ অক্টোবর ২০২৬
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাড়াতে নতুন অধ্যাদেশ জারি
সংগ্রহীত ছবি

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় বিশেষ বিধান প্রণয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশের গেজেট জারি করা হয়। এর আগে রবিবার মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন পায়।

সংসদ অধিবেশন চালু না থাকায় এবং প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!