ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ১ জানুয়ারি ২০২০
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
ফাইল ছবি

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ের ২২ দিন পার হয়েছে সোমবার। তবে এর আনুষ্ঠানিকতা এখনো হয়নি। এরইমধ্যে সৃজিতকে জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ জানিয়েছেন মিথিলা।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে তার দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে মিথিলা লেখেন. ‘সৃজিতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ। এক, আমরা দুজনই একই রকম পাগলাটে। দুই, আমরা অলস হয়েও সবসময় ব্যস্ত।’

২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার শ্রীজাত, ইন্দ্রদীপ, রুদ্রনীল যিশু, অনুপম, নীলাঞ্জনা ও পিয়া। এছাড়া বিয়েতে উপস্থিত ছিলেন মিথিলার পরিবারের সদস্যরাও।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। এ দম্পতির ঘরে এক মেয়ে জন্ম নেয়। তবে ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তাহসানের সঙ্গে মেয়ে বসবাস করছেন। 

এদিকে, অনেক দিন ধরে সৃজিত-মিথিলার প্রেম নিয়ে মিডিয়া পাড়ায় কানাঘুষা চলছিল। তবে নিজেদের মধ্যে বন্ধুত্ব ছিল বলে দাবি করতেন তারা। এরইমধ্যে বাংলাদেশের নাট্য নির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়। তখন মিথিলার পাশে দাঁড়ান সৃজিত। এরপরই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!