ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সিডরের মতো ভয়ংকর চোখের আকৃতি নিয়েছে আম্ফান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮, ১৯ মে ২০২০
সিডরের মতো ভয়ংকর চোখের আকৃতি নিয়েছে আম্ফান
ছবি: ডেইলি বাংলাদেশ

সিডরের মতো ভয়ংকর চোখের আকৃতি নিয়েছে আম্ফান। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫-১০ ফুটের বেশি হতে পারে। এছাড়া বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় হতে পারে ১৪০-১৬০ কিলোমিটার।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আম্ফানের ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার ভোরে খুলনা হয়ে চট্টগ্রামের উপকূলে আঘাত হানবে আম্ফান। শক্তির দিক থেকে সিডর বা ভোলা সাইক্লোনের সঙ্গে এর মিল রয়েছে। তবে আঘাত হানার সময় শক্তি কমতে পারে।

এর আগে সকালে আবহাওয়া অফিস জানায়, সুপার সাইক্লোন আম্ফানের শক্তি ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের মতো হতে পারে। এটি উপকূলে আঘাত হানলে হতে পারে ভয়াবহ ক্ষতি। তার সঙ্গে শরীরিক দূরত্ব ব্যবস্থা ভেঙে পড়লে ছড়াতে পারে করোনার সংক্রমণও।

আবহাওয়াবিদরা বলছেন, শক্তি ও গতি-প্রকৃতি পর্যালোচনা করে এ সাইক্লোনকে সিডরের মতো শক্তিশালী বলে মনে করছেন তারা। 

আবহাওয়াবিদ ড. সাইফুল ইসলাম বলেন, এটার শক্তিশালী সিডরের মতো। তবে দেখা যাচ্ছে সুন্দবনের ওপর দিয়ে গেলে কম বাতাসের গতিবেগ কমতে পারে। 

এদিকে সুপার সাইক্লোন আম্ফান আরো এগিয়ে আসছে, দুপুর নাগাদ গতিপথ কিছুটা স্পষ্ট হবে। এখনো পূর্বের সংকেতই অব্যাহত আছে, তবে দু-এক ঘণ্টার মধ্যে মহাবিপদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণ বঙ্গোসাগরে সৃষ্টি হওয়ার পর সুপার সাইক্লোনের শক্তি নিয়ে উপকূলে দিকে এগিয়ে আসছে ‘আম্ফান’। আর উপকূল অতিক্রম করে সমতলে ওঠে আসার সময় চালাতে পারে ১৪ জেলায় তাণ্ডব।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!