ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

পূজায় ৫ দিনের ছুটি, ঐচ্ছিক ছুটি নিলে ৭ দিন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ৮ অক্টোবর ২০২৬
পূজায় ৫ দিনের ছুটি, ঐচ্ছিক ছুটি নিলে ৭ দিন
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি হবে।

সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেওয়া হয়।

তবে ছুটির আগে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। পাশাপাশি ১৮ ও ১৯ অক্টোবর (রবি ও সোমবার) ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। সরকারি চাকরিজীবীরা এই ঐচ্ছিক ছুটি নিলে পূজার ছুটির সঙ্গে মিলিয়ে টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

৭ নভেম্বর সাধারণ ছুটি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!