ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাড়ে সাতশ কেজি পলিথিন উদ্ধার, ব্যবসায়ীর জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ২৬ নভেম্বর ২০১৯
সাড়ে সাতশ কেজি পলিথিন উদ্ধার, ব্যবসায়ীর জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে পলিথিন মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে সাতশ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কোন্দারদিয়া বাজারে এ অভিযান চালান র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, কোন্দারদিয়া বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে সাতশ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময় পলিথিন ব্যবসায়ী জুবায়ের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলিথিনগুলো ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!