ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সামরিক অভিযানে বোকো হারামের ৭৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১৪ মে ২০২০
সামরিক অভিযানে বোকো হারামের ৭৫ জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার এবং নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের অন্তত ৭৫ সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়।

সংবাদ সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে জানা যায়, নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাহেল রাজ্যে এবং প্রতিবেশি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদ এলাকায় আঞ্চলিক জোট এই যৌথ অভিযান চালায়। এতে অন্তত ৭৫ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে নাইজারের দিফায় ২৫ জন এবং নাইজেরিয়ার লেক চাদে বোকো হারাম ৫০ জন সদস্য ছিলেন।

গত সোমবার আঞ্চলিক সামরিক জোটের নাইজার দেশটির সাহেল অঞ্চলের কোমাদোগু নদীর তীরবর্তী দিফা এলাকায় বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় দিফার ৭৪ কিলোমিটার দক্ষিণে সামরিক বাহিনীর সঙ্গে বোকো হারামের সংঘর্ষ হয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দিফার ওই অভিযান ২৫ জঙ্গি নিহত হয়েছে। তবে এই অভিযানে অংশ নেয়া দুই সেনা সদস্য আহত হয়েছেন।

একইদিনের নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদ এলাকায় বিমান থেকে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এতে ৫০ জঙ্গি মারা যায়। এছাড়া ওই অভিযানে বোকো হারাম জঙ্গিদের একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!