ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাউথফেস্টে অংশ নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাহী

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০
সাউথফেস্টে অংশ নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাহী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহমুদা মাহী

ভারতের হারিয়ানায় ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল- ২০২০’ এ অংশগ্রহণ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহমুদা মাহী।  

মঙ্গলবার বিভাগীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

জানা যায়, ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’স ইয়ুথ ফেস্টিভাল ২০২০। এ ফেস্টিভালে দক্ষিণ এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
 
আন্তর্জাতিক এই ফেস্টে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা রয়েছে। এরমধ্যে ফোক নাচে অংশগ্রহণ করবেন মাহী।

Advertisement

এ ব্যাপারে মাহমুদা মাহী বলেন, দেশের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। আশা করি সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!