ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

সরিষাবাড়ীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পোশাক কর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ৩ জুন ২০২০
সরিষাবাড়ীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পোশাক কর্মীর মৃত্যু
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বুধবার ভোরে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে।

তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউপির ঘোষেরপাড়া গ্রামের বাসিন্দা।

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। দু’দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সরিষাবাড়ীর ভাটারা ইউপির ভেবলা গ্রামের ভগ্নিপতির বাড়িতে আসেন ওই ব্যক্তি।

Advertisement

ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে সরাসরি তিনি ভগ্নিপতির বাড়িতে আসেন। বুধবার ভোরে তিনি মারা যান। 

চেয়ারম্যান আরো জানান, বুধবার দুপুরে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি রফিকুল হক জানান, মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ওই বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের সবার নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নিয়ে করোনা পরীক্ষা করা হবে।

ইউএনও শিহাব উদ্দিন আহমদ জানান, মারা যাওয়া ব্যক্তির ভগ্নিপতির বাড়ি ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বাড়িগুলোর সদস্যদের কয়েকদিনের খাবার সরবরাহ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!