ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ষোল বছরে ১০ হাজার সাপ ধরে অবাক করল দমকলকর্মী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১৯
ষোল বছরে ১০ হাজার সাপ ধরে অবাক করল দমকলকর্মী
ছবি: সংগৃহীত

পিনিও পুকপিনিও নামে থাইল্যান্ডের একজন দমকলকর্মী ১৬ বছরে প্রায় দশ হাজার সাপ ধরে রীতিমত অবাক করে দিয়েছেন। 

আগুন নেভানোর চেয়ে সাপ ধরার কাজেই ব্যস্ত থাকেন ব্যাংককের দমকল কর্মীরা৷ ব্যাংককের দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক মাস ধরে বাসাবাড়িতে দিনে একশ’র বেশি সাপ ঢুকে পড়ার খবর পাচ্ছেন তারা৷

সাপ থেকে বাঁচতে সহায়তা চেয়ে অফিসে বছরে প্রায় তিন হাজার টেলিফোন কল আসে বলে জানান পাকপিনিয়ো৷  

Advertisement

বছরে সর্বোচ্চ ৮০০ মতো সাপ ধরেন পুকপিনিও৷ এর মধ্যে ৭০ ভাগ বিষধর নয়, যেমন, অজগর সাপ। বাকিগুলো কোবরাসহ অন্যান্য বিষধর সাপ৷ বিষধর সাপ ধরার পর সেগুলো বিভিন্ন ইন্সটিটিউটে পাঠিয়ে দেয়া হয়৷ সেখানে বিশেষজ্ঞরা সাপ থেকে বিষ বের করে প্রতিষেধক তৈরি করেন৷

দমকল অফিসে যখন কিছুটা অবসর পান তখন পুকপিনিও খাঁচায় থাকা সাপদের দেখাশোনা করেন৷ তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন৷ এছাড়া সাপ কীভাবে সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি৷ নিজের কাজে গর্বিত পুকপিনিও৷ 

তিনি বলেন, কাজের কারণে আমার নিজেকে সুপারহিরো মনে হয়৷ বিপদে পড়া মানুষকে আমি সহায়তা করি৷ এই কাজ করে আমি খুব খুশি৷

ব্যাংককের দুর্যোগ প্রতিরোধ বিভাগ জানিয়েছে, ২০১৮ সালে ব্যাংককের বাসাবাড়িতে প্রায় ৩৮ হাজার সাপ ঢোকার ঘটনা ঘটেছে৷ বর্ষা মৌসুমে খাবারের সন্ধানে বাড়ির বাগান কিংবা টয়লেটে সাপ ঢুকে পড়ে৷ বাসায় সাপের দেখা পেলে অনেকেই দমকল অফিসে ফোন করেন৷ 

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!