মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চান্দের সাটিয়া ওই যুবকের শ্বশুর আব্দুস সাত্তারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আলমগীর ময়মনসিংহ সদর থানার শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।
.png)
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, অপরাধ সংঘটিত করার উদ্দেশে ঘটনার দিন আলমগীর রিভলবার নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আলমগীরের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় একাধিক মামলা রয়েছে।