ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুধু বাংলাদেশেই বিফল কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১১ অক্টোবর ২০১৯
শুধু বাংলাদেশেই বিফল কোহলি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি

একেরপর এক রেকর্ড করে চলেছেন বর্তমান যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার যুক্ত করলেন আরেকটি রেকর্ড। ২৬তম টেস্ট সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানকে। তবে বাংলাদেশ ছাড়া যে দেশে খেলেছেন, সেদেশের বিপক্ষেই সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। শুধু বাংলাদেশেই সেঞ্চুরি বঞ্চিত রইলেন তিনি।

লাল বলের ক্রিকেটে বছরটা ভালো যাচ্ছিলো না কোহলির। পুনেতে নামার আগে এ বছর মাত্র ৩৫ গড়ে ২১০ রান করেছিলেন। যা তার নামের পাশে বড্ড বেমানান। সেজন্যেই যেনো রানখড়া কাটালেন ডাবল সেঞ্চুরি দিয়ে। এর মাধ্যমে ডন ব্র্যাডম্যানের আটটি দেড়শত ছাড়ানো ইনিংস টপকে নয়টি দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ফেললেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ম্যাচে আরো কিছু মাইলফলক স্পর্শ করেছেন কিং কোহলি। অধিনায়ক হিসেবে এটি তার ৫০তম টেস্ট। ভারতীয় ক্রিকেটে তার চেয়ে বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। সাবেক ভারত অধিনায়ক ধোনি দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। 

Advertisement

একইসঙ্গে, ভারতীয়দের মধ্যে পঞ্চাশকে একশো রানে পরিণত করার কনভার্সন রেটের বিচারে শীর্ষে চলে এলেন তিনি। কোহলির কনভার্সন রেট ৫৩.১ শতাংশ। সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের কনভার্সন রেট ছিল ৫২.১ শতাংশ। বিশ্ব ক্রিকেটে ডোনাল্ড ব্র্যাডম্যানের কনভার্সন রেট সবচেয়ে বেশি, ৬৯ শতাংশ। 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডও আজ স্পর্শ করলেন ভারত অধিনায়ক। অধিনায়ক হিসেবে টেস্টে পন্টিং করেছিলেন ১৯ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে আজ ১৯তম টেস্ট সেঞ্চুরি করলেন কোহলি। ব্যাটিং মায়েস্ত্রো কোহলি কোথায় গিয়ে থামবেন কে জানে!

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!