ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গাদের জন্য তৈরি হচ্ছিল ২৫ হাজার ভুয়া পাসপোর্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৯
রোহিঙ্গাদের জন্য তৈরি হচ্ছিল ২৫ হাজার ভুয়া পাসপোর্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে ২৫ হাজার ভূয়া সনদসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর, মামুন। তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। 

র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে জন্মনিবন্ধন সার্টিফিকেট করে সরবরাহ করতেন। এদের হার্ডডিস্ক চেক করে ২৫ হাজার ভূয়া সনদ উদ্ধার করা হয়েছে। অনেক হার্ড কপিও ছিল। এরা আবার রোহিঙ্গাদেরও এসব জাল সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহায়তা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/আরআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!