ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

রাজাকার সাত্তারের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ১০ ডিসেম্বর ২০১৯
রাজাকার সাত্তারের রায় বুধবার
ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের ঘোষণার এ দিন ধার্য করেন।

আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

গত ১৭ অক্টোবর এই মামলায় উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হল।

গত বছরের ২৭ মার্চ তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। একই বছরের ৮ আগস্ট মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলার সময় রাজশাহীর বোয়ালীয়ায় ১০ জনকে হত্যা, দুইজনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেয়ার জন্য দুটি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!