[ জাতীয় ]
আসছে বড় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত
দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ডিসেম্বরের শেষের দিকে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কিন্তু মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে।
ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
চলতি মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ নদী অববাহিকায় ঘন অথবা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি অথবা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া ডিসেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!