ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাস্তবেই দেখা মিলল দুই মুখো সাপের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৯
বাস্তবেই দেখা মিলল দুই মুখো সাপের
ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে দেখা মিলেছে একটি দুই মুখ ওয়ালা সাপের। সোনালি রঙয়ের এই সাপটি এত ক্ষুদ্র যে এটি হাতের তালুর মধ্যে বসিয়ে রাখা যায়।

ইন্দোনেশিয়ার বালির ছোট্ট একটি গ্রামে বাড়ির সামনে এই সাপটি দেখতে পাওয়া যায়। সাপটি দেখতে সোনালি রঙয়ের ও সাপটির মুখ রয়েছে দুটি। খবর-আনন্দবাজার পত্রিকা।

খবর পেয়ে আশপাশের মানুষ এই সাপ দেখতে ভিড় জমায়। বিষয়টি নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সাপটির নাম বা প্রজাতি জানা অবশ্য সম্ভব হয়নি। সাপটির বিষ আছে কি না তাও জানা যায়নি।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!