ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে অপরাধীদের আলোর পথ দেখাচ্ছে কারা কর্তৃপক্ষ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০১৯
মেহেরপুরে অপরাধীদের আলোর পথ দেখাচ্ছে কারা কর্তৃপক্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে কারা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের ব্যবস্থা করে সাজাপ্রাপ্তদের দেখানো হচ্ছে আলোর পথ।

বুধবার দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় সদ্য কারামুক্ত সিয়াম হোসেনকে পুর্নবাসনের জন্য একটি রিকশা উপহার দিয়েছে কারা কর্তৃপক্ষ।

সিয়াম হোসেন মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গালপাড়ার সেকেন্দার আলী ওরফে ভাটুর ছেলে। তিনি মাদক মামলায় দুই বছর জেল খেটে মুক্তি পান। তাকে স্বাবাভিক জীবনে ফেরাতে ও পরিবারের দুর্দশা দূর করতে রিকশা কিনে দেয়া হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের এডিসি তৌফিকুর রহমান, জেলা কারাগারের সুপার এএসএম কামরুল হুদা, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ফজলে রাব্বি, জেলার শরিফুল আলম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!