ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুক্তি পেল সেই চিতাবাঘের শাবক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ৮ জানুয়ারি ২০২০
মুক্তি পেল সেই চিতাবাঘের শাবক
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় কাঁঠাল গাছ থেকে উদ্ধার হওয়া সেই চিতাবাঘের শাবককে মুক্ত করে দিয়েছে বন বিভাগ।

বুধবার সকালে ওই উপজেলার বামনগাঁও সীমান্তের বরুয়াকোনা পাতলাবন জঙ্গলে বাঘ শাবকটিকে ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা, নেত্রকোনা বন বিভাগের এফ.জি কৌশিক রঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদ প্রমুখ।

মঙ্গলবার সকালে বামনগাঁওয়ে এক কৃষকের বাড়িত পেছনের জঙ্গল থেকে চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটি একটি কাঁঠাল গাছে উঠেছিলো। স্থানীয়রা কৌশলে ধাওয়া করে এটিকে উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!