[ রাজধানী ]
মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ২৩
ফাইল ফটো
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৩ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটকের সময় তাদের কাছে থেকে ২৯৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম হেরোইন, ৩৮৫ গ্রাম গাঁজা ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২১ টি মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!