[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মবিলের গুদামে আগুন, আতঙ্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশন থেকে পাঁচটি গাড়ি পাঠানো হয়। এর আগে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয়দের দাবি, ওই গুদামে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরা হতো। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নকল মবিল তৈরির সঙ্গে বাইরের লোকজনও জড়িত বলে দাবি করেছেন তারা।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!