ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় খতিয়ান টেম্পারিং করার দুইজনের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১৭ ডিসেম্বর ২০১৯
ভোলায় খতিয়ান টেম্পারিং করার দুইজনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় জমির খতিয়ান টেম্পারিং করায় দুই দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ আদেশ দেন।

এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মাহবুবকে ১০ দিন ও মো. মামুনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

Advertisement

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মাহবুবের বাড়ি সদর উপজেলার ছোট আলগী গ্রামে ও মো. মামুনের বাড়ি শহরের গাজীপুর রোডে। তারা বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে জমির জাল কাগজপত্র সরবরাহ করতেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, দুপুরের দিকে মো. মাহবুব জমির একটি টেম্পারিং করা খতিয়ান নিয়ে ভোলা সদর উপজেলা ভূমি অফিসে আসেন। এ সময় ভূমি অফিসে তার নিয়ে আসা কাগজটি জাল প্রমাণিত হলে সে মামুনের কাছ থেকে নিয়েছে বলে জানায়। পরে মামুনকেও সেখানে ডাকা হয়। খতিয়ানটি টেম্পারিং করার দায়ে উভয়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!