ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ১৭ জানুয়ারি ২০২০
ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ভিডিও ফুটেজ দেখে চুরি হওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামি সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে স্বর্ণালংকার উদ্ধার করে পাকশী পুলিশ ফাঁড়ি সদস্যরা। গ্রেফতার সুমন পাবনা সদর উপজেলার সাদীপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

পাকশী ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর নতুন রুপপুর এলাকার আব্দুল খালেকের ছেলে তাসিনের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের সময় একটি মোবাইল ফোন ও সোনার গহনা চুরি হয়। বাড়িতে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে আব্দুল খালেক একজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন। ঈশ্বরদী থানা ঘটনা তদন্তের জন্য পাকশী ফাঁড়িকে দায়িত্ব দেয়।

Advertisement

পরে ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম ভিডিও ফুটেজের ছবি ও মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনকে গ্রেফতার করে। এ সময় চুরি হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। 

গত ৩ জানুয়ারি আসামিকে পাবনা আদালতে পাঠানো হয়। পরে সুমনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে তার ভাড়া বাসার টিভির ট্রলির ভেতর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!