বিবেকানন্দকে ‘বিবেকামান্নান’ বলে হাসির খোরাক হলেন ট্রাম্প
দুই দিনের সফরে ভারত এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম ভারত সফরে দেশটির ক্রিকেট থেকে শুরু করে বলিউড পর্যন্ত নানা বিষয়ে তিনি কথা বলেছেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণে ভুল করে হাসির খোরাক হয়েছেন তিনি।
মঙ্গলবার ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামে `নমস্তে’ বলে নিজের বক্তব্য শুরু করেন তিনি। তবে এরপরই একের পর এক ভুল উচ্চারণ করে যেতে থাকেন ট্রাম্প।
হিন্দু ধর্মের প্রখ্যাত সন্নাসী স্বামী বিবেকানন্দের নাম উচ্চারন করতে গিয়ে স্বামী বিবেকামান্নান বলে বসেন তিনি।
এছাড়াও ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকারকে তিনি সুচিন টেন্ডুলকার ও বলিউডের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘শোলে’কে শোজে বলেন।
তার এসব ভুল উচ্চারণে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে হাসির রোল পড়ে যায়। এছাড়া অনেকে তার বক্তব্যের মাঝপথেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে ট্রাম্পের ভুল উচ্চারণের ভিডিও।
ভিডিওটি দেখুন:
Something about Donald Trump's pronunciation of Sachin Tendulkar tells me he isn't a huge cricket fan pic.twitter.com/stFhq46MLx
— Andy Silke (@andysilke) February 24, 2020