[ অর্থনীতি ]
প্রাক বাজেট আলোচনা শুরু ১৯ মার্চ
ফাইল ফটো
আগামী ১৯ মার্চ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশের মোট ২৮টি খাত- উপখাতের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, ভ্যাট এবং কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এই মতবিনিময় চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
২০২০-২১ অর্থবছরের বাজেটের জন্য শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ২২ মার্চের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে এনবিআর।
ডেইলি-বাংলাদেশ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!