ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার ছিনতাই করে পলায়ন, ২০ মিনিটে ধরা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২০
প্রাইভেটকার ছিনতাই করে পলায়ন, ২০ মিনিটে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের নয়াসড়কে প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিট পর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

আটক হাবিবুর রহমান হবিগঞ্জ সদরের বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে। রোববার রাতে নগরীর রিকাবীবাজার থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, প্রাইভেটকারের মালিক রায়হান মিয়াকে ভয় দেখিয়ে গাড়িটি ছিনতাই করেন হাবিব। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। ২০ মিনিটের মধ্যেই প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!