ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

প্রশাসন-সেনা যৌথ অভিযান, কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২৬ মার্চ ২০২০
প্রশাসন-সেনা যৌথ অভিযান, কোয়ারেন্টাইন না মানায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরজুড়ে দ্বিতীয় দিনের মতো টহল ও অভিযান চালিয়েছে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ দল। 

এ সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন তদারকি, জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত ও বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক, ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার ও ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

অভিযানে হোম কোয়ারেন্টাইন না মানায় দুবাইফেরত এক প্রবাসীকে জরিমানার পাশাপাশি মূল্য তালিকা না থাকা, বাড়তি মূল্যে স্যানিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, সরকারের নির্দেশে প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। দ্বিতীয় দিনের যৌথ অভিযানে হোম কোয়ারেন্টাইন না মানায় চান্দগাঁও এলাকার দুবাইফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা, বাড়তি মূল্যে স্যানিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে আন্দরকিল্লার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, ডবলমুরিং এলাকার তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা ও চকবাজার এলাকার একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের অনেকেই কোয়ারেন্টাইন মানছেন না। এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনেককে জরিমানা করা হয়েছে। কোয়ারেন্টাইন পুরোপুরি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!