[ তথ্য প্রযুক্তি ]
দেখা মিললো ওয়ানপ্লাস ৮ লাইটের
ওয়ানপ্লাস ৮ লাইট
স্যামসাং ও অ্যাপেল’র মতো প্রতিষ্ঠানের চেয়ে কম দামে দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন দেয়ার কারণেই আলোচনায় ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটি বাজেট গ্রাহকদের জন্য এবার নিয়ে আসছে লাইট সংস্করণ।
জানা গেছে, ২০২০ সালে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রোয়ের সঙ্গে আনবে লাইট সংস্করণ। কেমন হবে এই ফোন, সেই ছবিই দেখিয়েছে অনলিকস ও ৯১ মোবাইলসের ওয়েবসাইট। ফোনটির রেন্ডার ছবি পোস্ট করার পরই তুমুল আলোচনা শুরু হয় প্রযুক্তি বিশ্বে।
ছবিতে দেখা যায়, ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা; সামনে পাঞ্চহোল ক্যামেরা। ফোনটিতে থাকতে পারে ৬ দশমিক ৪ বা ৬ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। ইউএসবি টাইপ-সি পোর্ট থাকলেও এতে কোনো হেডফোন জ্যাক থাকবে না। নিরাপত্তার জন্য থাকতে পারে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আগামী বছরের মে মাসে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রোয়ের ঘোষণা আসতে পারে। তবে ঠিক ওই সময়েই লাইট মডেলটি ছাড়া হবে কি-না তা এখনো স্পষ্ট নয়। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সেভেন টি উন্মোচন করে ওয়ানপ্লাস।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!