ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলবেঁধে ধান কাটতে রাজি না হওয়ায় কৃষি শ্রমিককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২৮ এপ্রিল ২০২০
দলবেঁধে ধান কাটতে রাজি না হওয়ায় কৃষি শ্রমিককে হত্যা
ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দলবেঁধে ধান কাটতে না যাওয়ায় সুমন নামে এক কৃষি শ্রমিককে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শ্রমিকের মৃত্যু হয়।

সুমন দলবেঁধে ধান কাটতে রাজি না হয়ে নিজে আলাদা দল গঠন করার চেষ্টা করায় তাকে পিটিয়ে গুরুতর আহত করেন তার সঙ্গীরা। গত ২৫ এপ্রিল জেলার ব্রাহ্মণপাড়ার মিরপুর গ্রামে ওই মারধরের ঘটনায় নেতৃত্ব দানকারী শাহীন ও তার সঙ্গীদের বিরুদ্ধে হয়েছে।

Advertisement

উপজেলার মিরপুর গ্রামের সুমন ও শাহীন এলাকায় ধানকাটার কাজ করে আসছিল। গত ২৫ এপ্রিল ইফতারের পর শাহীন ও তার লোকজন সুমনকে একই গ্রামের খোরশেদের বাড়িতে ডেকে আনেন। সুমন তাদের ছেড়ে অন্যত্র ধানকাটার কাজ নেয়ায় শাহীন ও তার লোকজন তাকে মারধর করেন। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, তুচ্ছ ঘটনায় সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!