তাপ ছাড়াই পার্লারের মতো চুল কার্ল করুন এই কৌশলে
আজকাল চুলের নানা স্টাইলের মধ্যে কার্ল করাও একটি। তাছাড়া লম্বা ও স্ট্রেইট চুলও সবার পছন্দ। তবে প্রাকৃতিক ভাবে যাদের চুল স্ট্রেইট, তারা চুলের কিছু অংশ কোঁকড়া করতে পছন্দ করেন।
বিশেষ করে কোনো অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মানিয়ে চুলগুলো নিচের অংশ কোঁকড়া করে ছড়িয়ে দেন অনেকেই। তবে পার্লার ছাড়া এই স্টাইলে চুল কার্ল করা যায় না বলেই মনে করেন সবাই। কিন্তু ধারনাটি একদমই ভুল! পার্লার ছাড়াও খুব সহজে কোনো তাপ প্রয়োগ না করেই আপনি চুল কার্ল করতে পারবেন। তাও কোনো খরচ ছাড়াই। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলটি-
যা যা লাগবে
হেয়ার স্প্রে, ক্লিপ বা ববি পিন, পানি।
যেভাবে করবেন
> প্রথমে চুল দুই ভাগে ভাগ করে নিন। এরপর এক ভাগের চুলগুলোকে আলাদা আলাদা করে কয়েকটি ভাগ করুন।
> হাতে কিছুটা পানি স্প্রে করে নিন। এবার এই পানি দিয়ে ছোট ছোট ভাগ করা চুলে ম্যাসাজ করুন।
> তারপর দুই আঙ্গুল দিয়ে চুল রোল করে পেঁচিয়ে নিন। এবং সেটি ক্লিপ দিয়ে লাগিয়ে রাখুন।
> এইভাবে একপাশের সম্পূর্ণ চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন। একই পদ্ধতিতে অপর পাশের চুলগুলো পেঁচিয়ে রোল করে নিন।
> এবার দুই পাশের চুলে ভাল করে হেয়ার স্প্রে প্রয়োগ করুন।
> ৩০ থেকে ৬০ মিনিট চুলগুলোকে এভাবে রাখুন।
> তারপর আস্তে আস্তে চুল থেকে ক্লিপ খুলে নিন।
এবার দেখুন ম্যাজিক। চুল পার্লারের মত রোল হয়ে গেছেে। যেকোনো পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যাবে এই হেয়ার স্টাইলটি।