ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিআরইউ’র সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ৩০ নভেম্বর ২০১৯
ডিআরইউ’র সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ
রফিকুল ইসলাম আজাদ ও রিয়াজ চৌধুরী

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী।

শনিবার সকাল ৯টা থেকে ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ‌্যা সাড়ে ছয়টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করেন ডিআরইউ-এর নির্বাচন কমিশনের সদস‌্য মঞ্জুরুল আহসান বুলবুল।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি নজরুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, তথ্য সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার।

Advertisement

প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী আপ্যায়ন সম্পাদক এইচ এম আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!