[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ভারতীয় ওষুধসহ আটক ১
আটক আইয়ুব খান (ছবি: সংগৃহীত)
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আইয়ুব খান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে সাধুহাটি বাসন্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার খায়ের মোহাম্মদ খানের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ অবৈধভাবে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পাঁচ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আইয়ুব খানকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!