[ আন্তর্জাতিক ]
চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১৪
ফাইল ফটো
চীনে খনিতে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি খনিতে কয়লা ও গ্যাসের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর- দ্য হিন্দু'র
চীনে খনি বিস্ফোরণের ঘটনার ধারাবাহিকতায় সর্বশেষ ঘটনা এটি। সেখানে প্রায়ই সুরক্ষা বিধিমালা কার্যকরীভাবে প্রয়োগ করা হয় না বলে জানা গেছে।
.png)
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন সাত শ্রমিককে সুরক্ষিতভাবে খনি থেকে ওপরে তোলা সম্ভব হয়েছিল। তবে এখনো ভূগর্ভে আরো দুই জন আটকে আছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!