ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গান নিয়েই আছেন রফিকুল আলম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ১১ মে ২০২০
গান নিয়েই আছেন রফিকুল আলম
রফিকুল আলম

অন্যান্য শোবিজ তারকা ও সাধারণ মানুষদের মতো ঘরবন্দী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী রফিকুল আলম। রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসায় অবস্থান করছেন তিনি। এই সময়টাতে নিয়মিত সঙ্গীতচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি একটি রবীন্দ্রসঙ্গীতে নতুন সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন। ‘নাহি নাহি ভয়’ শিরোনামের এ গানটি তৈরির সার্বিক দায়িত্বে আছেন সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ গানে আরো কয়েকজন শিল্পী কণ্ঠ দেবেন। তারপর অনলাইনে প্রকাশ হবে।

রফিকুল আলম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বৈরী পরিবেশে কাজ করেছি। কিন্তু সেই পরিস্থিতির চেয়েও ভয়ংকর এই করোনাভাইরাস। কখন যে কে আক্রান্ত হবে, তা কেউ জানি না। তারপরও এই সময়ে একেবারে হাত গুটিয়ে বসে থাকা যায় না। বাসায় বসেই গানের কাজ করছি।

Advertisement

গুনী এই সংগীতশিল্পী বলেন, এভাবে আরে কতদিন যে থাকতে হবে তা আমরা কেউই জানি না। তবে সচেতনভাবে চললে এই সমস্যা থেকে কিছুটা সুরক্ষিত থাকা যায়। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে- সচেতন থাকুন, প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!