ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পুলিশ সদস্যের

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ২৪ মে ২০২০
খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল পুলিশ সদস্যের
মোটরসাইকেল। ফাইল ছবি

রাজবাড়ী সদরে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৌ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে ওই উপজেলার আফরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীতলাই গ্রামের  মো. আখের আলীর ছেলে।

রাজাবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে মোটরসাইকেলে নিজ কর্মস্থল রাজবাড়ীর দৌলতদিয়ায় যাচ্ছিলেন সোহেল রানা। আফরা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সোহেল রানা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!