ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খরচ বাঁচাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অন্যরকম চিন্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২২, ১৪ জুন ২০২০
খরচ বাঁচাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির অন্যরকম চিন্তা
আইপিএল ট্রফি

চলতি বছর যেভাবেই হোক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু জনপ্রিয় এই আসর হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়বে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। যা থেকে বাঁচতে অন্যরকম চিন্তাভাবনা করছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

হোম ম্যাচের টিকিট বিক্রির মাধ্যমে একেকটি ফ্র্যাঞ্চাইজি প্রতি মৌসুমে ১৫-২০ কোটি রুপি আয় করে। করোনাভাইরাসের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঠে দর্শক না থাকায় টিকিট বিক্রির আয় থেকে দলগুলো বঞ্চিত হবে

বড় অংকের আয় থেকে বঞ্চিত হলেও খেলোয়াড়দের বেতন, ভ্রমণ ও হোটেল ভাড়া সবই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বহন করতে হবে। এছাড়া দলের প্রচারের পাশাপাশি আছে বিপণন খরচও। টিকিট বিক্রির আয় না থাকায় এবার বিপণন খরচ করতে আগ্রহী নয় ফ্র্যাঞ্জাইজিগুলো। 

Advertisement

এ বিষয়ে এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রচার ও বিপণনের পেছনে বছরে প্রায় ৮-১০ কোটি রুপি খরচ হয়। যেহেতু আমরা খেলোয়াড়দের বেতন, হোটেল ভাড়া, ভ্রমণ খরচ এসব কমাতে পারছি না তাই বিপণন সম্পর্কিত খরচগুলো আমাদের কমাতে হবে।’

তিনি আরো বলেন, ‘এভাবে চলতে থাকলে হয়তো আমাদের ওপর সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু আমাদের বুঝতে হবে আইপিএলের সময় অনেক মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। সুতরাং যদি আয় যদি না হয়, তাহলে আমাদের এই দিকটা লক্ষ্য রাখতেই হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!