ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাবা শরীফ তাওয়াফ করলো পাখির দল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ১৪ মার্চ ২০২০
কাবা শরীফ তাওয়াফ করলো পাখির দল!
ছবি: সংগৃহীত

করোনা আতঙ্কে এ বছরের ওমরাহ হজের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। এ কারণে বিশ্বের অনেক দেশের লাখ লাখ মুসল্লী অংশ নিতে পারবে না ওমরায়। কিন্তু মানুষ না পারলেও তা ঠিকই করে দেখিয়েছে একঝাঁক পাখি।

সম্প্রতি ধারণকৃত একটি ভিডিও’তে দেখা যায় মুসলমানদের কেবলা হিসেবে বিবেচিত পবিত্র মক্কা নগরীর কাবা শরীফকে বার বার প্রদক্ষিন করছে পাখিদের একটি দল।

অভূতপূর্ব এই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর খুব দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

Advertisement

ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন যে লাখ লাখ মুসল্লীর ব্যাপক ইচ্ছা থাকা স্বত্তেও তারা কাবা শরীফ তাওয়াফ করতে পারছেনা এবার। তাই তাদের হয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে দিয়েছে পাখিরা।

ভিডিওটি দেখুন:

 

সূত্র: ৯২ নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!