ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৫ এপ্রিল ২০২০
কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছেন। 

শনিবার দেশটির রাজধানী বোগোটার কাছে কুকুনুবায় এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয় ফায়ার বিভাগ এ কথা জানায়।

দেশটির সরকারের নির্দেশে বেশিরভাগ কলম্বিয়ান করোনাভাইরাসের জন্য হোম কোয়ারেন্টাইন পালন করছেন।  জরুরি নির্দেশনা থাকা সত্ত্বেও এই খনি শ্রমিকরা সেখানে কাজ করছিল।

Advertisement

ফায়ার বিভাগের প্রধান ক্যাপ্টেইন আলভারো ফারফান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কয়লাখনিটিতে বৈধভাবেই কাজ চলছিল। তবে তিনি সেখানে কি ধরণের বিষ্ফোরণ ঘটেছে সে বিষয় বিস্তারিত কিছু জানাননি।

এর আগে, শুক্রবার কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে আরেকটি খনিতে দুর্ঘটনায় ৬ শ্রমিক মারা গেছেন। নতুন এই বিষ্ফোরণের পরে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল মাইনিং এজেন্সি কলম্বিয়ায় ভূগর্ভস্থ কয়লাখনির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!