ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এইডস রোগীদের জন্য ‌‘স্পার্ম ব্যাংক’ চালু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৮ নভেম্বর ২০১৯
এইডস রোগীদের জন্য ‌‘স্পার্ম ব্যাংক’ চালু
ছবি- সংগৃহীত

এইডস এ আক্রান্তদের শারীরিক সম্পর্ক স্থাপন ও বাচ্চা জন্মদানের মাধ্যমে যেন এ রোগের জীবাণু ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘স্পার্ম ব্যাংক’। প্রাণঘাতী এ রোগে আক্রান্তরা ওই ব্যাংকে শুক্রাণু দান করতে পারবেন।

এইডস প্রতিরোধের উদ্দেশে আগামী পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সামনে রেখে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এরই মধ্যে তিন এইডস রোগী এ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছেন। তিনটি দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে শুরু হওয়া ‘স্পার্ম পজিটিভ’র উদ্দেশ্য হলো- আক্রান্তদের দ্বারা শারীরিক সম্পর্ক স্থাপন ও বাচ্চা জন্মদানের মাধ্যমে যেন অন্য কারো মধ্যে এ রোগের জীবাণু ছড়িয়ে না পড়ে।

বিবিসি বলছে, এইচআইভি ভাইরাস কীভাবে মানুষের শরীরে সংক্রমিত হয়; আক্রান্তদের অসুস্থতা কীভাবে কমিয়ে আনা যায় তারও প্রচারণা চালাবে এ স্পার্ম ব্যাংক। স্থানীয় বিভিন্ন ক্লিনিকের সঙ্গেও একসঙ্গে কাজ করবে তারা।

স্পার্ম ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্নকারী তিন ব্যক্তির একজন ড্যামিয়েন রুল নিল বলেন, আমার অনেক নারী বন্ধুকে দেখেছি এইচআইভি থাকা সত্ত্বেও তারা সন্তান জন্ম দিচ্ছে। বিজ্ঞান তো আমাদের এ থেকে সুরক্ষার উপায় দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!