ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ২৪ মে ২০২০
ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ট্রাম্প বলেছেন, মুসলমানরা যখন ঈদুল ফিতর পালন করবে, আমরা আশাবাদী তারা প্রার্থনা ও উপাসনার আরোগ্য ক্ষমতাবলে শান্তি ও সমৃদ্ধি খুঁজে পাবে। গত সপ্তাহ ও মাসগুলোতে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই করছি তখন আমাদের বিশ্বাসের ওপর আস্থা রেখে, পরিবার ও বন্ধুদের এই অপ্রত্যাশিত সময়ে পথ চলতে সহযোগিতা করেছি আমরা ।

তিনি বলেন, এখন আগের চেয়ে বেশি আমাদেরকে শান্তির নিশ্চয়তা, ভালোবাসা বৃদ্ধি এবং বন্ধুদের কাছে টেনে নেয়া স্মরণ করিয়ে দিচ্ছে, যেটি ধর্ম আমাদের জীবনে নিয়ে এসেছে। সৌভাগ্য ও আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই আমরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!