ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের নবীনবরণ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের নবীনবরণ
ছবিঃ ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারি কক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিভাগের নবীনবরণ হয়েছে। 

এ সময় বিভাগের সভাপতি সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি ও বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ও বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এ ছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা বিনতে রাশেদ তিথি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাইম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!