[ শিক্ষা ]
এইচএসসির ফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা
ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এবার ছাত্রীদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৪৭.১৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।
প্রকাশিত ফল অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় ৮.৩১ শতাংশ বেশি। অর্থাৎ, এবারও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!