ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হুমায়ূন আহমেদকে নিয়ে ইচ্ছের কথা জানালেন অঞ্জন দত্ত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২৭ জানুয়ারি ২০২০
হুমায়ূন আহমেদকে নিয়ে ইচ্ছের কথা জানালেন অঞ্জন দত্ত
ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চান কলকাতার নির্মাতা-সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সম্প্রতি ঢাকায় এসে এই চলচ্চিত্রের পরিকল্পনার কথা জানান তিনি। 

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদের আয়োজনে শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘সিনেমা আড্ডা’ নামের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অঞ্জন দত্ত বলেন, আমার ভিন্ন ধারার সিনেমা করতে ইচ্ছা করছে। হুমায়ূন আহমেদকে নিয়ে একটি ছবি করার ইচ্ছা আছে। সিনেমাটি নিয়ে হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি।

হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সংবাদ মাধ্যমকে জানান, সিনেমা নির্মাণ নিয়ে এখনো কোনো আলাপ হয়নি কিন্তু সপ্তাহ খানেক আগে তার সঙ্গে দেখা হয়। এরপর কথায় কথায় উনি বলেন, হুমায়ূন আহমেদকে নিয়ে কোনো ছবি হলে অনেক রিসার্চ করে ভালোভাবে ছবি হওয়া উচিত। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে উনি সিনেমা নির্মাণের কথা ভেবেছেন হয়তো। কিন্তু আমার সঙ্গে কথা হয়নি।

Advertisement

সিনেমা নির্মাণের ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন কিনা এমন প্রশ্নে শাওন বলেন, অঞ্জন দত্তের নির্মাণ অনেক সুন্দর। উনি যদি ছবি বানাতে চান তাহলে আমি নিশ্চিত যে, সমস্ত কিছু মেইনটেইন করেই বানাবেন। আর সেটা যদি হুমায়ূন আহমেদকে নিয়ে ভালো কিছু করার ইচ্ছায় হয় তাহলে অবশ্যই আমার সহযোগিতা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!