ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

আখাউড়ায় অসহায় মানুষের পাশে সুহৃদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৬ মার্চ ২০২০
আখাউড়ায় অসহায় মানুষের পাশে সুহৃদ
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের সুহৃদ নামে একটি স্বেচ্চাসেবী সংগঠন।

সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার পৌর শহরের হরিজন পল্লী, উপজেলার উত্তর ইউপির আজমপুর অন্ধপল্লীসহ বেশ কয়েকটি এলাকা ও পথচারিসহ তিন শতাধিক লোকজনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মো. নাজমুল হাসান, নির্বাহী সদস্য অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম সাজী,  সমন্বয়ক মো. শিপন উদ্দিন দেওয়ান, মো. কামরুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম প্রমুখ।  

Advertisement

নির্বাহী সদস্য অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম সাজী বলেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো এলাকার অসহায় লোকজন। এই দুর্দিনে নিজেদের জমানো অর্থ দিয়ে মূলত তাদের সাহায্যে এগিয়ে আসা। 

তিনি আরো বলেন, এই মুহূর্তে সমাজের বিত্তবানরা যার যার অবস্থান থেকে অসহায় লোকদের পাশে এসে দাঁড়ালে তাদের কষ্ট অনেকটাই দুর হবে ।    

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!